ব্রাহ্মণবাড়িয়ায় চিংড়ি মাছের ওজন বাড়াতে ভেজাল জেলি, ব্যবসায়ীকে লাখ টাকার জরিমানা ও কারাদণ্ড

জহির শাহ্ | বিজয়নগর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিংড়ি মাছে ওজন বাড়ানোর জন্য ভেজাল জেলি ব্যবহারের অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেছে; জরিমানা আদায় না হলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। সোমবার (১৩ অক্টোবর) সকালেই উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড় বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন। স্থানীয়দের অভিযোগে তদন্তে দেখা যায়, ব্যবসায়ী মোহাম্মদ উদয় দীর্ঘদিন ধরে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে। সরজমিনে মাছের নমুনা পরীক্ষা করলে ভেজাল জেলি মেশানো থাকার বিষয়টি ধরা পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “ভেজাল জেলি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং জনস্বাস্থ্য ঝুঁকিপূর্ণ।” পরে মোবাইল কোর্টে একই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়; জরিমানা না দিলে এক মাসের কারাদণ্ড কার্যকর হবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও বাজারে মাছ ও অন্যান্য খাদ্যপণ্য পরীক্ষা-নিরীক্ষা জোরদার করা হবে, যাতে সাধারণ মানুষ প্রতারণার শিকার না হন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *