ছাদজুড়ে দর্শক, জমজমাট উদ্বোধন সরাইল সুপার কাপ-২০২৫

বিশেষ প্রতিনিধি: মোঃ শরিফ মিয়া

ছাদজুড়ে দর্শক, জমজমাট উদ্বোধন সরাইল সুপার কাপ ২০২৫ — ২-২ গোলে ড্র বিজয়নগর ও ভৈরব একাদশের ম্যাচ।

“খেলাধুলাকে হ্যাঁ বলি, মাদককে না বলি —
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” — এই স্লোগানকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে_ “সরাইল সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”।

আজ ১১ জুলাই ২০২৫, শুক্রবার, লায়ন্স ক্লাব, কুট্টাপাড়া, সরাইল-এর আয়োজনে বিকাল ৪টায় উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় —
বিজয়নগর খাদুরাইল ফুটবল একাদশ (ব্রাহ্মণবাড়িয়া)

ভৈরব ফুটবল একাদশ (কিশোরগঞ্জ)।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ মোশারফ হোসাইন।

বিশেষ অতিথি: অফিসার ইনচার্জ, সরাইল থানা-
মোরশেদ আলম চৌধুরী।

সরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান – আব্দুল জব্বার।

সভাপতি: সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি এবং সম্মানিত সদস্য, জেলা বিএনপি— আনোয়ার হোসেন মাস্টার।

ম্যাচটিতে দুই দলই দুর্দান্ত পারফর্ম করে এবং উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়। উভয় দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাটি উপভোগ্য হয়ে ওঠে।

ম্যাচ পরিচালনায় ছিলেনঃ
প্রধান রেফারি: মাসুম উল্লা খন্দকার
সহকারী রেফারি: সফিক ইসলাম এবং আব্দুল মতিন।

উপজেলা মিনি স্টেডিয়াম-মাঠ ও তার আশপাশ ছিল দর্শকে ঠাসা। ছাদে, গাছে, বারান্দায়—যেখানেই জায়গা পাওয়া গেছে, সেখানেই দাঁড়িয়ে খেলাটি উপভোগ করেছেন হাজারো মানুষ।
মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, কর-তালিতে মুখর ছিল প্রতিটি গোল মুহূর্ত।

আয়োজকদের বক্তব্য জানা যায়_
তরুণদের খেলাধুলার মাধ্যমে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এই আয়োজন, একটি কার্যকর পদক্ষেপ।
এ ধরনের আয়োজনকে আরও বড় পরিসরে, নিয়মিত করার আশাবাদ ব্যক্ত করেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *