দৈনিক ভোরের ব্রাহ্মণবাড়িয়া পত্রিকা প্রকাশের অনুমোদন লাভ।

মো:নিশাদুল ইসলাম (নিশাদ)

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন একটি স্থানীয় দৈনিক পত্রিকা প্রকাশের অনুমোদন পেয়েছে। ‘দৈনিক ভোরের ব্রাহ্মণবাড়িয়া’ নামে পত্রিকাটি প্রকাশের জন্য প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে।

গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার আনুষ্ঠানিকভাবে অনুমোদনপত্রে স্বাক্ষর করেন। এর মাধ্যমে পত্রিকাটির প্রকাশনা কার্যক্রম শুরু করার সকল প্রক্রিয়া সম্পন্ন হলো।

জানা গেছে, পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করবেন অধ্যাপক মো. এমদাদুল হক। তিনি ব্রাহ্মণবাড়িয়ার একমাত্র ইংরেজি পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। সাংবাদিকতা ও গণমাধ্যমে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা নতুন এ দৈনিক পত্রিকাটিকে সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

‘দৈনিক ভোরের ব্রাহ্মণবাড়িয়া’ পত্রিকাটি স্থানীয় সংবাদ, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে প্রকাশ করবে বলে জানা গেছে। এতে করে জেলার সার্বিক চিত্র আরও বিস্তৃতভাবে গণমাধ্যমে উঠে আসবে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয় সাংবাদিক ও সুধীজনরা আশা করছেন, নতুন এ পত্রিকাটি ব্রাহ্মণবাড়িয়ার গণমাধ্যম জগতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *