ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বূমা)-এর উদ্যোগে শিশু সুরক্ষা, অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুরে শহরের টি.এ. রোডস্থ ইয়াদ কমপ্লেক্সের চতুর্থ তলায় অবস্থিত বূমার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সাইবার ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি অনলাইনে বিদ্যমান নানা ধরনের অপরাধ, বিভ্রান্তিকর তথ্য ও ক্ষতিকর কনটেন্ট সম্পর্কে অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে।
বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গুজব, মিথ্যা তথ্য ও অপপ্রচারের প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের অপতৎপরতা রোধে দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্য যাচাই এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সাংবাদিক, দৈনিক ভোরের ব্রাহ্মণবাড়িয়া-এর সম্পাদক এবং ইংরেজি দৈনিক প্রেনব্রিজ-এর সম্পাদক অধ্যাপক এমদাদুল হক।
সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি ও পথিক টিভির ব্যবস্থাপনা সম্পাদক কবি লিটন হোসেন জিহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিশাদুল ইসলাম নিশাদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ সাদী সুমন, সাংবাদিক শাহনেওয়াজ, সাংবাদিক দেলোয়ার হোসাইন মাহাদী, সাংবাদিক রাকিবুল হক, সাংবাদিক মো. মনির, পথিক টিভির ডেস্ক রিপোর্টার আরিশা এমি এবং ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সদস্যরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, শিশু সুরক্ষা এবং অপপ্রচারমুক্ত ডিজিটাল সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *