কসবা সীমান্ত থেকে প্রাই ৭০ লক্ষ টাকার চশমা জব্দ।

মোঃ কেফায়েত উল্লাহ শরীফঃ  ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত থেকে প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬০)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াহাটি সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি- ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান এ অভিযানের বিষয়টি তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় বিভিন্ন প্রকার বেবি চশমা ৩৩৩৬ পিস, ডানম্যাক লাক্সারি চশমা ১৫৭৫ পিস, জিরো বয়েজ চশমা ১৬৯১ পিস, লন্ডন চশমা ৯৬০ পিস ও কিং চশমা ৮৪০ পিস। এসব চশমা কাস্টমসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলায় সীমান্ত দিয়ে যাহাতে অবৈধভাবে ভারতীয় কোন প্রকার অবৈধ মালামাল সীমান্ত দিয়ে না আসতে পারে, সে ব্যাপারে ব্যাটালিয়ন ( ৬০ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে ব্যাটালিয়ন ( ৬০ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।
Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *