ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৯ মে) রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ পৈরতলা রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই বগির একটি কন্টেইনার উল্টে চট্রগ্রামগামী লাইনে গিয়ে পড়ে।

তিনি আরও জানান, এ ঘটনায় উভয় পথে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার কাজ শুরু করবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *