রাকিব চৌধুরীঃ
০৯ মে দুপুরে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোঁনাতোলা গ্রামে পুর্ববর্তী সংঘাতের জের হিসেবে ২দল গ্রামবাসীর মধ্যে ঘটিত সংঘর্ষে আক্কেল আলী ( ৫৫) নামে এক কৃষক খুন হয়েছে।
গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের সালাম মেম্বার ও আলী আজগরের সমর্থিত ২টি গোষ্টির মধ্যে বেশ কয়েক মাস যাবত চরম ঝগড়া-বিবাদ ও সংঘর্ষ চলছে । পুর্ব ঘটনার জের ধরে ০৯ মে বেলা ১১.৩০ সময়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে ২ পক্ষ,এতে ঘটনাস্থলেই পুর্বপাড়ার মৃত লাল মিয়া ছেলে আক্কল আলী মারা যায় । লালমিয়ার ০৩ ছেলের মধ্যে ২য় ছেলে আক্কল আলী। এই গ্রামে গোষ্টীগত সংঘর্ষে গত ৫ মাসে আক্কল আলী সহ উভয় পক্ষের মিলে খুনের সংখ্যা ০৩ ।
চাতলপাড় পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলাম খুনের বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঘটনাস্থলে দায়িত্বরত চাতলপাড় পুলিশ ফাড়ির এসআই আল আমিন ঘটনাস্থল থেকেই বলেন, “আমরা লাশের সুরতহাল করছি, আইনগত ভাবেই পোস্ট মর্ডেমে পাঠাবো, কপালের একটু উপরে ঠিক শিড়টার মধ্যে বারির আঘাত দেখা যাইতেছে, কেউ বলতেছে ইট, কেই বলতেছে বারি দিছে” । গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক কে জানান, ” পুর্ববর্তী ঘটনার জের ধরেই আজকের ঘটনা ঘটেছে” ।