নবীনগরে ডেভিলহান্টের অভিযানে গ্রেফতার-৩

নিজস্ব সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘ডেবিলহান্ট’ এর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৮ মে) রাতব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাতমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মুকুল (৬০), একই ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো. জহিরুল হক (৬১), এবং বিটঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমান (৩৮)।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক ‘ডেবিলহান্ট’ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিটঘর ইউনিয়ন বিএনপির স্থানীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *