এক সপ্তাহে চার কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তগুলোতে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে আনুমানিক ৪ কোটি ১০ লাখ, ৩৪ হাজার, ৫৯০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডারগার্ড (বিজিবি)।
গত ৪ মে হতে ১১ মে  পর্যন্ত কুমিল্লা ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তের শংকুচাইল, শশীদল, সালদানদী, বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা সীমান্তের গংগাসাগর, ঘাগুটিয়া, চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপির সদস্যরা সীমান্তে বিশেষ নজরদারির ভিত্তিতে এসব চোরাচালানের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেন।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে গোল্ড ব্লিচি ক্রিম, হারডন ব্লু ক্যাপসুল, অলিভ ওয়েল তৈল, আল্ট্রা ব্রাইট স্কিন ক্রিম, ইস্কাফ সিরাপ, কনসেব শ্যাম্পু, কফি, কিওট ট্যাবলেট, কোকোনাট তৈল, গরু, গ্রিপ ওয়াটার, চকলেট, চা পাতা, চাউল, চিংড়ি মাছের রেনু, চিনি, জিরা, ডরবিন ক্রিম, ডাবর লাল তেল, ডাবল আমলা তৈল, পন্ডস পাউডার, পোভিডোন আই ড্রপ, ফুসকা, বাজি, বিভিন্ন প্রকার চশমা, বিয়ার, ভীম বাটি, মাইবিউ স্কিন এন্ড হেয়ার, মেহেদী, মোবাইল ডিসপ্লে, শাড়ি, শিং মাছ, সিএনজি, সুপার শাহিন স্যুটের কাপড়, স্কিন সাইন ক্রিম, গাঁজা,এবং হুইস্কি

জব্দের বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, এক সপ্তাহে সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ ১১টি বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় চোরাচালানের অবৈধ মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে।

তিনি আরো বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বক্ষণ অব্যাহত রয়েছে। ৬০ বিজিবির এসব আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *