ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় ভবঘুরে বৃদ্ধের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক পুরুষের (বয়স আনুমানিক ৫৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি কয়েকদিন ধরে বড়হরন বাজার এলাকায় ভবঘুরে অবস্থায় ঘোরাঘুরি করছিলেন। বৃহস্পতিবার রাতের দিকে হঠাৎ করে রেললাইনের পাশ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় ইউপি সদস্য বিল্লাল মিয়া দ্রুত তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিন্তু রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “লোকটিকে ৪-৫ দিন ধরে ভবঘুরে অবস্থায় বাজারে দেখা যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসতর্ক মুহূর্তে রেললাইনে ওঠায় চলন্ত ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ শুরু করেছে।

এসআই সুব্রত আরও জানান, পরিচয় শনাক্ত করা না গেলে সমাজসেবামূলক সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-কে লাশ দাফনের দায়িত্ব দেওয়া হবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *