আখাউড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ।

মোঃ রাকিব মোল্লা, আশুগঞ্জ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মোগড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: নান্নু মিয়ার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বালু ইজারাদার ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ বাহাদুর হোসেন তিতাস।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে পৌর শহরের মসজিদ পাড়া নিজ অফিসে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন সিনান এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো: বাহাদুর হোসেন তিতাস।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত (১ সেপ্টেম্বর) তারিখে সরকারি সকল নিয়ম-কানুন ও বিধি মানিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে আখাউড়া হাওরা নদী থেকে বালু উত্তোলনের ইজারা গ্রহণ করি। পরবর্তীতে স্থানীয় প্রশাসন, এসি ল্যান্ড ও নায়েবের লাল পতাকা দেখানো মোতাবেক বালু উত্তোলন করিতে যাওয়ার পর সম্পূর্ণ অনৈতিক ও বেআইনিভাবে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নান্নু মিয়া সহ আরো কিছু লোক বালু মহল নিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। মোঃ নান্নু মিয়া আমার কাছে প্রথমে বিনা টাকায় পাঁচটি শেয়ার দাবি করে। আমি টাকা ছাড়া শেয়ার দেওয়ার অপারগতা প্রকাশ করায় আমার কাছে ১০ লাখ টাকা চাঁদার দাবি করে। এবং বলে আমাকে বায়ে রেখে আমার ইউনিয়নে কাজ করা যাবে না। কিন্তু আমি চাঁদা না দেওয়ায় নান্নু মিয়াসহ কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়।

তিনি অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় গত (২১ অক্টোবর) রাতে নান্নু মিয়ার ইশারায় ড্রেজারের পাইপ কেটে ফেলে ২ লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। চাঁদা না দেওয়াই নান্নু মিয়া যেভাবে প্রতিহিংসা পরায়ন হচ্ছে তাতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি এ সময় বলেন, আমার যদি কিছু হয় এর জন্য নান্নু মিয়া দায়ী থাকবে। পরবর্তীতে যদি তারা বালু উত্তোলনে কোন প্রকার বাধা বা আনুষাঙ্গিক ক্ষয়ক্ষতি করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া বলেন, এ অভিযোগ ভিত্তিহীন যেভাবে তারা নদীর পাড় কেটে নিচ্ছে। তাতে কয়েকটি গ্রাম বিলীন হয়ে যেতে পারে। ইতিমধ্যে কিছু গাছপালাসহ জমি নদীতে মিশে গেছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *