আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিপুল পরিমান চোরাচালানকৃত মালামাল উদ্ধার; ২জন চোরাকারবারী গ্রেফতার।

মোঃ রাকিব মোল্লা,আশুগঞ্জ প্রতিনিধি

২৩/১০/২০২৫ খ্রি. দুপুর ১২.০৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনাকালীন অত্র থানাধীন সোনারামপুর এলাকার ঢাকা সিলেট মহাসড়কে ০২ জন চোরাকারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ক) ভারতীয় বিভিন্ন ব্রান্ডের কাতান ও বেনারশি শাড়ী ১১৬৮ (এক হাজার একশত আটষট্টি) পিস, খ) ) ০১ (এক) টি ছোট পিকআপ গাড়িসহ উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।

গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা:
১। উজ্জল পাল (৪২)
পিতা- রেনু পাল
মাতা- সুমিত্রা রাণী পাল
সাং-শিমুলহাটি
থানা- তাড়াইল
জেলা- কিশোরগঞ্জ

২। ফজলে রাব্বী প্রকাশ হৃদয় (২৭)
পিতা- রবিন প্রকাশ মো: মিন্টু
মাতা- পারভীন বেগম
সাং- মামুনতুক্তি (রাতুন্দী, তালতলী)
থানা-গলাচিপা
জেলা- পটুয়াখালী।

এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *