বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; ০১ জন মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

২৫/১০/২০২৫ খ্রি. তারিখ ভোর ০৫.৪৫ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন ৩নং ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ২৬০০(দুই হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। আরাফাত আক্তার (২৭)
পিতা-আবু তাহের
মাতা- হালিমা বেগম
সাং- খাটিংগা (সরকার বাড়ী)
থানা- বিজয়নগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া

এ সংক্রান্তে বিজয়নগর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *