র‍্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ এক জন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৫২ কেজি গাঁজাসহ এক জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (৬ ডিসেম্বর) রাত ৭ টার দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. রমজান মিয়া জেলার আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের শামসু মিয়ার ছেলে।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শনিবার রাতে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে কারবারিরা এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনাকালে কাশিনগর পাকা রাস্তার উপর র‍্যাবের উপস্হিতি টের পেয়ে পালানোর সময় একজনকে গ্রেফতার করা হয়। আরেকজন দৌড়ে পালিয়ে যায়। পরে তার সাথে থাকা ৪টি পাটের বস্তার ভিতর থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *