মানবিক চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম সহকারি অধ্যাপক পদে পদোন্নতি

নিজস্ব প্রতিনিধি

মানবিক চিকিৎসক ও সকলের প্রিয় ডা. সৈয়দ আরিফুল ইসলাম সহকারি অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। চিকিৎসা ক্ষেত্রে তাঁর নিষ্ঠা, দক্ষতা, আন্তরিক ব্যবহার এবং মানবিক দৃষ্টিভঙ্গি মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণির কাছে তিনি এক বিশ্বস্ত নাম। এমন কেউ নেই যিনি তাঁর প্রতি সম্মান ও শ্রদ্ধা পোষণ করেন না।

চাকরি জীবনে তিনি প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে এনেস্থেসিয়া বিভাগে জুনিয়র কনসালটেন্ট হিসেবে পদোন্নতি পেয়ে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে সেবা প্রদান করেন। বিশেষ করে অসহায় ও দরিদ্র রোগীদের প্রতি তাঁর সহানুভূতিশীল আচরণ সর্বমহলে প্রশংসিত।

সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে ডা. সৈয়দ আরিফুল ইসলাম আজ এক আস্থার প্রতীক। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তাঁর দীর্ঘ সেবাজীবন মানুষের মনে স্থায়ী ছাপ রেখে গেছে।

আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন ডা. সৈয়দ আরিফুল ইসলামকে আরও মর্যাদা দান করেন এবং নিষ্ঠা, সততা ও নির্লোভ মানসিকতা নিয়ে মানুষের কল্যাণে কাজ করার তাওফিক প্রদান করেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *