মুন্সেফপাড়ায় যুবক গুলিবিদ্ধের ঘটনায় ০৮ অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন মুন্সেফপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় রাজু প্রকাশ সাগর মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধের ঘটনায় ০৮ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

আজ ১৮/১২/২০২৫ খ্রি. ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ০৮ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম ও ঠিকানা:
১। সাগর(১৯)
পিতা-আল আমিন

২। অনিক(২৪)
পিতা-আনিছ
উভয় সাং- মুন্সেফপাড়া

৩। রুবেল(২৫)
পিতা-মোঃ হাছু মিয়া
সাং-পৈরতলা

৪। হৃদয়(২৫)
পিতা-দুলাল মিয়া
সাং-মধ্যপাড়া

৫। মোঃ রাজু (২৫)
পিতা-মৃত আবু ছালেক
সাং-ফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড

৬। জসিম মিয়া (২৫)
পিতা- মোঃ অহিদ মিয়া
সাং- মুন্সেফপাড়া

৭। সাগর প্রঃ বুলেট (২৪)
পিতা-মৃত রহমত
সাং-কাজীপাড়া

৮। সাব্বির(৩৩)
পিতা-সিরাজুল ইসলাম
সাং-মধ্যপাড়া
সর্ব থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া

গত ১৭/১২/২০২৫খ্রি.সন্ধ্যা অনুমান ০৬.০৫ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন মুন্সেফপাড়ায় প্রতিপক্ষের ছোড়া গুলিতে রাজু নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। ঘটনার পর পরই পুলিশ প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে তৎপর হয়। পুলিশ প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের সনাক্তপূর্বক সদর মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ০৮ জন অভিযুক্তকে গ্রেফতার করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতদের অদ্য ১৮/১২/২০২৫খ্রি. বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *