নাসিরনগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল।

মোঃ সোবেল মিয়ানা,সিরনগর ব্রাহ্মণবাড়িয়া।

দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাসিরনগর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি),
চেয়ারম্যান মার্কেট, আয়োজন করা হয়।

নাসিরনগর উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি
জনাব একেএম খালেদ এর সভাপতিত্বে
নাসিরনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জনাব এড. আলী আজম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১, নাসিরনগর আসনে জাতীয়তাবাদী দল বিএনপি হতে ধানের শীষের মনোনিত এমপি প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপি’র সভাপতি, জনাব এম এ হান্নান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *