নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আপন ছোট ভাইয়ের আ’ঘাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মিঠুন মিয়া (৩৫)। তিনি পাকশিমুল গ্রামের মো. আঙ্গুর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠুন মিয়া সোমবার দিবাগত রাতে বাড়িতে ফেরার সময়ে ছোট ভাই ইমরান মিয়ার সাথে বা’কবিতন্ডায় লিপ্ত হন। এসময় ইমরান ক্ষিপ্ত হয়ে বড় ভাই মিঠুন মিয়ার বুকে আ’ঘাত করেন। এতে মিঠুন মাটিতে লু’টিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে মিঠুনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ময়নাতদ’ন্তের জন্য লাশ ম*র্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মা’মলা দায়ের হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।