নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর
ধরমন্ডল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ বাচ্চু মিয়া। সঞ্চালনায় ছিলেন নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম।
মাহফিলে বক্তব্য রাখেন ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং গুনিয়াউক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক উবাইদুল হক ফরছু।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, নাসিরনগর উপজেলা জাতীয়তাবাদী সাইবার দলের সাধারণ সম্পাদক সামছুল আলম ভূঁইয়া, প্রচার সম্পাদক শরীফ আহমেদ, ধরমন্ডল ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি মিলন খাঁ মেম্বার, ওয়ার্ড বিএনপির সভাপতি রুসন মিয়া, বিএনপি নেতা শানু মিয়া মেম্বার, যুবদল নেতা খোকনসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি,সহ বিএনপি নেতাকর্মী এবং দেশের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন ধরমন্ডল হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি ছাদেকুর রহমান।