নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেছেন “বেগম খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন।”
আজ শুক্রবার (৯ জানুয়ারি) কসবার বিনাউটি এলাকায় রাউতাট মসজিদ নির্মাণ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর পরে তিনি আড়াইবাড়ি দরবার শরীফ জামে মসজিদে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
পরে তিনি কসবা সদরে তালতলা গ্রামের কৃতি সন্তান সাবেক যুগ্ম সচিব আজগর আলীর জানাযায় অংশ নেন। পাশাপাশি খাড়েরা ইউনিয়নের সাব্বিরের বাড়িতে এতিমদের সাথে সাক্ষাৎ করেন এবং বেগম জিয়ার মৃত্যুতে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তবারক বিতরণ করেন।
“শোককে শক্তিতে রূপান্তর করার সময় এখন”— কবীর ভূইয়া।
কবীর আহমেদ ভূইয়া বলেন,
“বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। কিন্তু এই শোককে শক্তিতে রূপান্তর করে জনগণের দীর্ঘদিনের চাওয়া-পাওয়া পূরণ করাই আমাদের একমাত্র লক্ষ্য।
সারাদিন ব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দীন খান, সাঃ সম্পাদক শরিফুল হক স্বপন,
কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভুইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, সিনিয়র সহ-সভাপতি বশির চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদদীন, উপজেলা বিএনপির সহ সভাপতি ডাঃ বদিউল আলম, পৌর বিএনপির সহ সভাপতি ওমর ফারুক, যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন,
আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু, সাঃ সম্পাদক ডাঃ খোরশেদ আলম, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম ভূইয়া,সাঃ সম্পাদক আক্তার খান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট নুরুজ্জামান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রুমেল আহমেদ, বিনাউটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কসবা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জমির খান, সদস্য সচিব নাসিম ভূইয়া, আখাউড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মোহসীন, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আরিফুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, সিরাজুল হক ইমু, পৌর যুবদলের আহবায়ক মোঃ মহসীন, সদস্য সচিব রাকিব মিয়া, গোলাম মুস্তফা, কাজী ওসমান, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সহিদুল খাঁ,সদস্য সচিব মহসিন সরকার, টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাএদলের সভাপতি তারেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল ভূঁইয়া,
আখাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হাসান সানি, আখাউড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান মোল্লা, সাবেক সদস্য সচিব মোবারক মিয়া,আখাউড়া উপজেলা কৃষক দলের আহবায়ক আমজাদ খান, সদস্য সচিব বাহাদুর তিতাসসহ স্থানীয় নেতাকর্মীরা।