ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন খাল থেকে হাজেরা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৬) সকালে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে নবীনগর থানায় খবর দেন।
হাজেরা বেগম জিনদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের (গরুর বাজারের পূর্ব পাশে) বাসিন্দা এবং রহিম মিয়ার স্ত্রী।
প্রাথমিকভাবে পরিবার মনে করছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, “মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
স্থানীয়দের মধ্যে গভীর শোকের পাশাপাশি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।