আখাউড়ায় অটোরিকশায় মিলল ২৪ কেজি গাঁজা, ২ মাদক কারবারি গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের এক বিশেষ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
শুক্রবার (১২ এপ্রিল ২০২৬) বিকেল ৫টা ৩৫ মিনিটে উপজেলার ১নং মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— উপজেলার মোগড়া সওদাগর পাড়া এলাকার অবং মিয়ার ছেলে নুরনবী (২১) এবং একই এলাকার নুরুল ইসলামের ছেলে হাসান মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম মনিয়ন্দ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সন্দেহভাজন ব্যাটারি চালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এসময় অটোরিকশাটির ভেতর থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং অটোরিকশায় থাকা দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধারকৃত মাদক ও অটোরিকশা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *