ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ মাহাবুব হোসেন।

শেখ সেন্টু

গত ১০ মার্চ ২০২৬ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি দীর্ঘ সময় নবীনগর উপজেলায় উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। সেখানে থাকাকালীন নবীনগরের স্থানীয় অবকাঠামো উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।জনাব মোঃ মাহাবুব হোসেন নবীনগর উপজেলায় দীর্ঘ সময় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ওনার প্রচেষ্টায় কর্মমেয়াদে থাকাকালীন সময়ে নবীনগরে প্রায় ১০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প অনুমোদিত হয়েছে, যা এলাকার অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পেশাগত দক্ষতার পাশাপাশি তিনি একজন সংবেদনশীল ও অমায়িক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। নবীনগরে কর্মরত থাকাকালীন অফিসের সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি ঠিকাদারদের সাথে ওনার সুসমন্বয় ও চমৎকার পেশাদার সম্পর্ক ছিল। দীর্ঘ এই কর্মকালীন সময়ে তিনি কোনো প্রকার ব্যক্তিগত বা পেশাগত বিবাদ কিংবা বিতর্কিত কর্মকাণ্ডে নিজেকে জড়াননি। বরং স্বচ্ছতা ও শৃঙ্খলার সাথে অর্পিত দায়িত্ব পালন করে সকলের আস্থা অর্জন করেছেন। তাঁর কর্মমেয়াদে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। কর্মক্ষেত্রে দক্ষতা ও নিষ্ঠার জন্য স্বীকৃতিস্বরূপ তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদরের দায়িত্ব প্রদান করা হয়।
একজন অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা হিসেবে তাঁর এই নতুন কর্মস্থলে যোগদানকে তিতাস বার্তা পরিবার ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেসক্লাব অভিনন্দন জানাচ্ছে। আশা করা যাচ্ছে, তাঁর অভিজ্ঞতার আলোকে সদর উপজেলার উন্নয়ন প্রকল্পগুলো সঠিক গতিতে অগ্রসর হবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *