পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. দর্পন ভূইয়াকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত দর্পন ভূইয়া উপজেলার এক্তারপুর গ্রামের বাসিন্দা এবং সারোয়ার রহমান ভূইয়ার ছেলে। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক গুরুতর ধারায় দুটি মামলা রয়েছে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, দর্পন ভূইয়া দীর্ঘদিন ধরে মামলাগুলোর এজাহারভুক্ত আসামি ছিলেন। বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অভিযানের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *