এক লাখ পরিবারের ভালোবাসা: Brahmanbaria সমাচার’ এর নতুন মাইলফলক।

নিউজ ডেস্ক

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১ লাখ (100K) ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ Brahmanbaria সমাচার’।

এই বিশেষ অর্জনে ব্রাহ্মণবাড়িয়াবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করেছে কর্তৃপক্ষ।

সংবাদ প্রকাশের সুদীর্ঘ পথচলায় ‘Brahmanbaria সমাচার’সবসময় গণমানুষের কথা বলেছে। সমস্যা, সম্ভাবনা,সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। পাঠকের এই ভালোবাসা ও তীব্র আস্থা পোর্টালটিকে আজকের এই সম্মানের স্থানে পৌঁছে দিয়েছে।

এই সাফল্য প্রসঙ্গে Brahmanbaria সমাচার’ সম্পাদনা ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, “১ লাখ ফলোয়ার কেবল একটি সংখ্যা নয়, এটি ১ লাখ মানুষের অগাধ বিশ্বাস ও ভালোবাসার প্রতীক। আপনাদের এই সমর্থন আমাদের আগামীর পথচলায় আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অনুপ্রাণিত করবে।”

ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পাঠকপ্রিয় এই সংবাদ মাধ্যমটি তার সততা ও নিরপেক্ষতা ধরে রেখে অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *