ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার নতুন আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী।

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম অন্যায় ও দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার নতুন আহ্বায়ক হিসেবে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজীকে মনোনীত করা হয়েছে।

সংগঠনের পরিচালনা পরিষদ ও উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সংগঠনের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন মো. সাবের হোসেইন।

শেখ আরিফ বিল্লাহ আজিজী দেশের শীর্ষস্থানীয় ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আরবি বিষয়ে উচ্চতর শিক্ষা সম্পন্ন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সংকট, সমস্যা ও জনদুর্ভোগ নিয়ে সোচ্চার রয়েছেন এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও সামাজিক কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছেন।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, শেখ আরিফ বিল্লাহ আজিজীর যোগ্য ও দক্ষ নেতৃত্বে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া আরও গতিশীল হবে এবং জেলার সাধারণ মানুষের সমস্যা ও অধিকার নিয়ে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে।

নতুন আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, “ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়াকে নতুন আঙ্গিকে সাজানো হবে। যোগ্য, দক্ষ ও তরুণদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। পাশাপাশি সদর উপজেলার সব ইউনিয়নে সংগঠনের কমিটি দেওয়া হবে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।”

তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ নিরসনে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানান।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *