তিতাস নদীতে ঝাঁপ দিয়ে নারীর জীবন রক্ষা: পুলিশ কনস্টেবল অমিত হাসানকে এসপি’র সম্মাননা।

নিজস্ব প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দেওয়া এক নারীকে জীবন বাজি রেখে উদ্ধারকারী সাহসী পুলিশ কনস্টেবল অমিত হাসানকে পুরস্কৃত করা হয়েছে। তাঁর এই বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার নিজ কার্যালয়ে তাঁকে ‘সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন’ ও অর্থ পুরস্কার প্রদান করেন।

গত ২৫ আগস্ট ২০২৬ খ্রি. তিতাস নদীতে এক নারী আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দিলে জীবন বাজি রেখে তাৎক্ষণিকভাবে নদীতে নেমে পড়েন কনস্টেবল অমিত হাসান। তাঁর সাহসিকতা ও দ্রুত পদক্ষেপের ফলে নারীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

এই সাহসিকতা ও মানবিক কাজের জন্য জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কনস্টেবল অমিত হাসানকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হয়। এ সময় পুলিশ সুপার তাঁর এই সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *