নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় র্যাব-৯ ও জেলা পুলিশের যৌথ অভিযানে ১০ কেজি গাঁজা এবং একটি পিকআপ ভ্যানসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৩ আগস্ট রাতে কসবা থানাধীন কুটি ইউনিয়নের গরুর বাজার সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি: আব্দুল মান্নান (২৮), পিতা- মৃত আব্দুল জলিল, সাং- মইজদিপুর, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী।
উদ্ধারকৃত আলামত: ১০ কেজি গাঁজা (নীল পলিথিনে খাকি স্কচটেপ মোড়ানো) এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি সাদা রঙের পিকআপ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৯ (সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া) ও জেলা পুলিশের দল কসবা এলাকায় অবস্থানকালে গোপন খবরের ভিত্তিতে জানতে পারে, কসবা পৌরসভার টিয়ালী বাড়ি রাস্তা দিয়ে একটি সাদা পিকআপ কুটি চৌমুহনীর দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ৯:৫০ ঘটিকার সময় কুটি ইউনিয়নের গরুর বাজার সংলগ্ন রাস্তায় চেকপোস্ট বসানো হয়।
পিকআপটিকে সিগন্যাল দিয়ে থামালে চালক নাম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় যৌথ দল তাঁকে আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ড্রাইভিং সিটের পাশের সিট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানায়, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে সে এগুলো নিজের হেফাজতে রেখেছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।