আখাউড়ায় স্থলবন্দর ভারতে যাওয়ার সময় আশুলিয়া থানার হত্যা মামলার ০২ আসামি গ্রেফতার।

মস্ত মিয়া,বিশেষ প্রতিনিধি।

আশুলিয়া থানায় দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলী (৪০) ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ তাকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ইদ্রিস আলী নামের ওই ব্যক্তিকে গ্রেফতারের পর আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো. শরীফুল ইসলাম।
মূলত, একাধিক হত্যা মামলা থাকার কারণে তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত ইদ্রিস আলী, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে, তার ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার জন্য আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইমিগ্রেশনে আসেন।
সে সময় কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় ইদ্রিস আলীর বিরুদ্ধে ৫ আগস্টের পর ঢাকার আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা থাকার বিষয়টি জানতে পেরে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।
তবে তার বোনের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। তিনি আশুলিয়ার জামপাড়া গ্রামের বাসিন্দা আলী আহম্মদের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইদ্রিস আলীর বিরুদ্ধে, ২০২৪ সালের ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্যসহ ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ আছে।
এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দায়িত্বরত ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম বলেন, ইদ্রিস আলী ভারতে যাওয়ার উদ্দেশ্যে সকালে ইমিগ্রেশন করতে আসেন। এ সময় তার ডাটাবেজ যাচাইয়ে দেখা যায়, তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেফতার করে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *