নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়াইল নূরে আলা দরবার শরীফে বিশ্ব তাওহীদ জামায়াতের উদ্যোগে আগামী ৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার (২০ কার্তিক ১৪৩৩ বাংলা, ২৪ জমাদিউল আউয়াল ১৪৮৮ হিজরি) হযরত নূরে আলা মোহাম্মদ আবেদ আলী শাহ্ (র.) এর ১২তম পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে.
এ উপলক্ষে দরবার শরীফের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—ঐদিন বাদ মাগরিব মিলাদ মাহফিল ও জিকির আসকার এবং রাত ১০ ঘটিকা থেকে মুর্শিদী গান পরিবেশন।
বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে বাস বা রেলযোগে আশুগঞ্জ অথবা ব্রাহ্মণবাড়িয়া আসতে হবে। আশুগঞ্জ গোল চত্বর অথবা ব্রাহ্মণবাড়িয়া পৈরতলা বাসস্ট্যান্ডে নেমে সিএনজি যোগে সরাসরি বড়াইল (উমেদ আলী হাজির বাড়ি) রওজা মোবারকে পৌঁছানো যাবে।
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল আশেকান ও ভক্তবৃন্দকে উক্ত পবিত্র ওরশ মোবারকে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
নিবেদক: ভক্তবৃন্দ, নূরে আলা দরবার শরীফ, বড়াইল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।