ব্রাহ্মণবাড়িয়ায় এসআরবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ আবুল বাশার (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবির) সিপিসি-১, সিলেট। শনিবার (১ নভেম্বর ২০২৬) এসএসবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক বিকাল ১৯:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসএসবির একটি আভিযানিক দল জানতে পারে যে, আখাউড়া হতে বিজয়নগর টু চকবাজারগামী রাস্তা দিয়ে ১টি সবুজ রঙের সিএনজিতে করে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে এসএসবির আভিযানিক দলটি ওই দিন বিকাল আনুমানিক ১৭:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিজয়নগর টু চকবাজারগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে একটি সবুজ রঙের সিএনজিকে থামানোর জন্য সিগন্যাল দিলে চালক সিএনজিটি ইউটার্ন নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে তার দেখানো মতে সিএনজির পেছনের সিটে থাকা ২টি চটের বস্তার ভেতর থেকে নীল রঙের পলিথিনের উপর খাকি রঙের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা ও সিএনজিসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— আবুল বাশার (২৫), পিতা- সাঈদ মিয়া, সাং- চতুরপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসএসবির গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *