ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবি এমপি শ্যামলের।

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩টি, বিজয়নগর উপজেলার ১টি এবং আখাউড়া উপজেলার ১টি—মোট ৫টি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামক নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের জোর দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী মো. খালেদ হোসেন মাহবুব (শ্যামল)

প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর প্রেরিত এক আধাসরকারি (ডিও) চিঠিতে তিনি এই প্রস্তাবকে ‘অযৌক্তিক, বাস্তবসম্মত নয় এবং জনবিচ্ছিন্ন’ বলে অভিহিত করেছেন।

পত্র সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়া সদরের ৩টি, বিজয়নগরের ১টি এবং আখাউড়ার ১টি ইউনিয়ন সমন্বয়ে নতুন ‘বরিশল’ উপজেলা গঠনের একটি প্রস্তাব পাওয়া যায়।

এ বিষয়ে এমপি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “নির্বাচিত সংসদ সদস্য হিসেবে এই প্রক্রিয়া সম্পর্কে আমি বিন্দুমাত্র অবহিত নই। ফলে এলাকার সর্বসাধারণের মাঝে আমাকে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে।”

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, প্রস্তাবিত ইউনিয়নগুলো বিএনপি অধ্যুষিত এলাকা এবং বিগত নির্বাচনে এ এলাকার জনগণ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। স্থানীয় জনসাধারণের মতামত ও বাস্তবতাকে পাশ কাটিয়ে এ ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হলে এলাকায় চরম অসন্তোষ সৃষ্টি হতে পারে, যা এখানকার শান্তিপূর্ণ পরিবেশ ও সামাজিক সম্প্রীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাছাড়া এটি স্থানীয় জনগণের মধ্যে বিএনপি বিরোধী অবস্থানকে উৎসাহিত করতে পারে এবং ১১ দলীয় জোটের অবস্থান সুদৃঢ় করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমপি শ্যামল আরও জানান, রামরাইল, সুলতানপুর ও বাসুদেব ইউনিয়নগুলো যুগ যুগ ধরে প্রশাসনিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে সদর উপজেলা কেন্দ্রিক। তাই এলাকার সার্বিক স্বার্থ, ভৌগোলিক ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় নতুন উপজেলা গঠনের এই প্রস্তাবের যাবতীয় কার্যক্রম অবিলম্বে বাতিল করার জন্য তিনি প্রধানমন্ত্রী মহোদয়ের সদয় হস্তক্ষেপ ও জরুরি নির্দেশনা কামনা করেছেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *