রুমিন ফারহানার আগমনকে ঘিরে বিএনপির প্রতিবাদ ও কালো পতাকা মিছিল।

সরাইল প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নে আয়োজিত বিএনপির এক কর্মীসভাকে অবৈধ দাবি করে প্রতিবাদ ও কালো পতাকা বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।শনিবার (২৮ জুন) সকাল থেকে চুন্টা সেন বাড়ি ও বাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কেন্দ্রীয় নেত্রী ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার উপস্থিতি নিয়ে স্থানীয় ত্যাগী নেতাদের সঙ্গে কোনো আলোচনা না করেই একটি সুবিধাবাদী চক্র এই সভার আয়োজন করেছে। এতে দলের আদর্শ ক্ষুণ্ন হয়েছে বলেও অভিযোগ তাদের।

এর আগের দিন, শুক্রবার (২৭ জুন) সকাল ১১টায় চুন্টা বাজারে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। চুন্টা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকতার মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য লিয়াকত আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. ইয়াসিন, জেলা কৃষক দলের সদস্য আকতার মিয়া, যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আকাঈদ, দফতর সম্পাদক উজ্জ্বল মিয়া, ছাত্রদল সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. ছালেক এবং জাসাসের সভাপতি মো. খোকন মিয়া, সহ-সভাপতি হাজী আবুল কালাম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

এদিকে, সমাবেশ ঘিরে স্থানীয় পরিবেশ উত্তপ্ত হয়ে উঠায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *