ব্রাহ্মণবাড়িয়া রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু।

নিজস্ব প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে অজ্ঞাতনামা (আনুমানিক বয়স ৪০) এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের জেলা পরিষদ রেলগেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলি ট্রেনটি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে প্রবেশের আগমুহূর্তে জেলা পরিষদ রেলগেট এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন ওই ব্যক্তি। এ সময় তিনি ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে কিন্তু তাঁর পরিচয় শনাক্ত হয়নি। পরবর্তীতে পরিচয় শনাক্ত না হলে নিয়ম অনুযায়ী মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-কে অবহিত করা হবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *