ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাঞ্ছারামপুর পৌরসভায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এবং পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী আলোচনা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। ফ্যামিলি কার্ড পেয়ে স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন। এই কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য ক্রয়সহ সরকারি নানা সুবিধা পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।