অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

মোঃ সোবেল মিয়া, (নাসিরনগর) ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও ২ জন আহত হয়েছে।

সোমবার দুপুরে নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে বুড়িশ্বর ইউনিয়নের পাতাইরা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের রফিকুল ইসলাম ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুরে দিকে মোটরসাইকেল আরোহী নাসিরনগর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অটোরিকশা চালক পালিয়ে যায়। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *