ব্রাহ্মণবাড়িয়ায় কিন্ডার গার্টেন উন্নয়ন পরিষদের মেধা বৃত্তি পরীক্ষা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় কিন্ডার গার্টেন উন্নয়ন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৯ মে শনিবার সকাল ১০টায় শহরের ঐতিহ্যবাহী সুর সম্রাট আলাউদ্দিন সংগীতাঙ্গন চত্বরে এই পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সভাপতি এ বি এম মমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন রিপন: সহ-সভাপতি, জেলা বিএনপি ও সভাপতি, আসাদ আইডিয়াল একাডেমী,মোঃ শরীফ হোসেন: সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি ও উপদেষ্টা, কিন্ডার গার্টেন উন্নয়ন পরিষদ, অ্যাডভোকেট শারমীন সুলতানা: সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, মোঃ মোস্তাক আহমেদ মুন্সি: প্রধান শিক্ষক, জমশেরপুর উচ্চ বিদ্যালয়,তানিয়া আহমেদ: অধ্যক্ষ, ক্রিসেন্ট কিন্ডার গার্টেন,মোঃ খলিল বশির মানিক: পরিচালক, আল খলিল হাসপাতাল,আলহাজ্ব আশরাফুল ইসলাম মামুন: বিশিষ্ট ব্যবসায়ী,মোঃ বিল্লাল উদ্দিন: বিশিষ্ট ব্যবসায়ী,মোঃ আশরাফুল লতিফ তুহিন: প্রভাষক, আলহাজ্ব শাহ আলম ডিগ্রী কলেজ,মিসেস নিরজা সুলতানা রূপালী: পরিচালক, মেসার্স রূপালী বিল্ডার্স লিঃ ও আসাদ আইডিয়াল একাডেমী,গাজী আবু সাঈদ: উপদেষ্টা, কিন্ডার গার্টেন উন্নয়ন পরিষদ ও সাংবাদিক আফজালুর রহমান রিপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোশারফ হোসেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ইকরা কিন্ডার গার্টেন ও ইকরা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ফারহানা ববি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফরহাদ ইসলাম রতন ও নজরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। কিন্ডার গার্টেনগুলো আধুনিক শিক্ষা প্রসারে যে অবদান রাখছে, তা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করছে। বক্তারা শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *