নিজস্ব সংবাদদাতা
শাখী উৎসব ১৪৩২ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদীদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আয়োজনে বৈশাখী প্রীতি ক্রিকেট ম্যাচ কাজীপাড়াস্থ জেলা ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন, কারা নির্যাতিত বিপ্লবীনেতা, জাতীয়তাবাদীদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব সিরাজুল ইসলাম (সিরাজ)
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদীদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক এডভোকেট আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান শাহিন, সাবেক জিএস আরমান উদ্দিন পলাশ, মোহাম্মদ মাহিন, আলামিন লিটন, , নাসির আহমেদ,দেলোয়ার হোসেন দিলীপ, জেলা মহিলাদলের শামীমা বাসির স্মৃতি, সাবেক এজিএস মোঃ শরীফ,ভিপি তাজুল ইসলাম, মোহাম্মদ আলামিন , জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ রুমেল, শাফকাত আহমেদ শাকিল,জেলায় যুবদলের সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাজিব, মাহমুদুল ইসলাম মাহিন,জেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ শাহিন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপ প্রমূখ।
জেলা কৃষক দল ও যুব দল সমন্বয়ে একাদশ কে ২৯ রানে হারিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল চ্যাম্পিয়ন গৌরব অর্জন করে। খেলা ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সাজিদুল হক সানি ।সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাকিল।