কসবা প্রতিনিধি,আশরাফ উজ্জ্বল।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল সাতপাড়ার বাসিন্দা আব্দুর রহিম (৭৬)–কে আজ সকাল ৮টা ৩০ মিনিটে কসবা থানা পুলিশ গ্রেফতার করেছেন।
আব্দুর রহিম স্থানীয়ভাবে একজন পরিচিত মুখ এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি শিমরাইল এলাকার আলোচিত আওয়ামী লীগ নেতা আলম চেয়ারম্যানের প্রধান সহযোগী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এলাকাবাসীর অভিযোগ, শিমরাইল গ্রামের প্রায় প্রতিটি সংঘর্ষ ও বিবাদে তার প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল।
তিনি ‘ডেভিল হান্ট’ নামে এক চাঞ্চল্যকর মামলার আসামি ছিলেন। ওই মামলার প্রেক্ষিতে আজ সকালে পুলিশ তাকে আটক করে।
আব্দুর রহিমের পিতা মৃত রেহান উদ্দিন ও মাতা মৃত খাতুনের নেছা।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তার গ্রেফতার এর মাধ্যমে এলাকায় শান্তি ফিরে আসবে ও এলাকার বিশৃঙ্খলা দাঙ্গা হাঙ্গামা কম হওয়ার সম্ভাবনা মনে করছেন কারণ প্রতিটা সংঘর্ষেই ছিল তার হাত।