নবীনগরে ৮বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার প্রতিবেশী ছাত্তার মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। গুরুতর আহত অবস্থায় শিশুটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই (সোমবার) বেলা সাড়ে ৩টার দিকে ওই শিশু তার পাশের বাড়ির ছাত্তার মিয়ার ঘরে যায়। অভিযোগ রয়েছে, ছাত্তার মিয়া শিশুটিকে ২০ টাকা দিয়ে কাছে ডেকে নেয় এবং এরপর আদর করার কথা বলে তাকে ধর্ষণ করে।

এতে শিশুটির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হলে সে কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে আসে।

শিশুটির মা জানান, মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা এবং তার মায়ের সঙ্গে আলোচনার পর ১৯ জুলাই (শনিবার) নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত মো. ছাত্তার মিয়া মেরকুটা (উত্তর পাড়া) এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্তার মিয়া এলাকায় একজন খারাপ লোক হিসেবেই পরিচিত।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *