মোঃ রাকিব মোল্লা,আশুগঞ্জ প্রতিনিধি
১৭/১০/২০২৫ খ্রি. তারিখ ১০.৩০ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন অত্র থানাধীন মোগড়া ইউনিয়নের নয়াদিল এলাকা হইতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা: আমির হোসেন(৬০)
পিতা-মৃত ফুল মিয়া,নয়াদিল(উত্তর পাড়া রেলওয়ের পশ্চিম পাশ)
থানা-আখাউড়া,জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
এ সংক্রান্তে আখাউড়া থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে।