মোঃ রাকিব মোল্লা,আশুগঞ্জ প্রতিনিধি
:-আশুগঞ্জে পাথরবাহী একটি ট্রাকে তল্লাশি করে ৬২০ পিস ভরাতীয় শাড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (১৯অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকার রাজমনি হোটেলের সামনে থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ১। আমিনুর রশিদ (৪২), পিতা— হাবিবুর রহমান, সাং— শিকারখা, থানা,জৈন্তাপুর, জেলা,সিলেট, ২। মোঃ জামাল হোসেন (৩৭), পিতা— মোঃ রেজাউল হক, সাং— শংকরপুর, থানা— ঝিকরগাছা, জেলা— যশোর, ৩। মোঃ শাহেদ (২০), পিতা— মোঃ লাল্টু, সাং— বাগাছড়া, থানা— শার্শা, জেলা— যশোর।
ভারতীয় সিল্ক শাড়িগুলো অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে আনা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আনা শাড়িগুলো বাজারজাতের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। আটক শাড়ির মূল্য অনুমান ৩০ লক্ষ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে ।