বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ৪০ কেজি গাঁজা উদ্ধার।

নিজস্ব প্রতিনিধি,

অদ্য ২১/১০/২০২৫খ্রিঃ তারিখ রাত ০২:০০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন ০৮নং বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর রানওয়ে বাজার এলাকা হতে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী মাসুম মিয়া সহ অজ্ঞাতনামা আসামীরা কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

পলাতক আসামীর নাম ও ঠিকানা:

১। মাসুম মিয়া (২৪)
পিতা-শাহআলম
সাং- কালাছাড়া (পশ্চিম) ইউপি-০৮নং বিষ্ণুপুর,
থানা-বিজয়নগর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

এ সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *