চ্যানেল আই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন সেলিম পারভেজ।

নিজস্ব প্রতিনিধি

দৈনিক একুশে আলো পত্রিকার সম্পাদক ও টাইমস অব বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার, সিনিয়র সাংবাদিক সেলিম পারভেজ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে চ্যানেল আই-এর পরিচালক (বার্তা) ও বিশিষ্ট সাংবাদিক শাইখ সিরাজ-এর হাত থেকে তিনি নিযুক্তি ও পরিচয়পত্র গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান জুয়েল, মাল্টিমিডিয়া প্রধান তারিকুল ইসলাম মাসুম, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ রাজিব আহম্মেদ, মহা-ব্যবস্থাপক (প্রশাসন) হেলাল খান, এইচ আর প্রধান জহির মুন্নাসহ বার্তা ও প্রশাসন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

সাংবাদিক সেলিম পারভেজ ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত চ্যানেল আই-এর আশুগঞ্জ ও ভৈরব এলাকার আঞ্চলিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি মাছরাঙা টিভি ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সাধারণ সম্পাদক এবং আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিজের নতুন দায়িত্বে তিনি সহকর্মী সাংবাদিক ও প্রশাসনের সকলের সহযোগিতা কামনা করেছেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *