ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনটি দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনায়। স্বাধীনতার পর থেকে এ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। প্রথম এমপি ছিলেন এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক; আর দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি এস এ কে একরামুজ্জামান (সুখন)। এখন প্রশ্ন—ত্রয়োদশ জাতীয় সংসদে এ আসনের প্রতিনিধিত্ব করবেন কে?
নিচে ধারাবাহিকভাবে এ আসনের নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা তুলে ধরা হলো—
১ম জাতীয় সংসদ (১৯৭৩)
এমপি: এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক
দল: আওয়ামী লীগ
২য় জাতীয় সংসদ (১৯৭৯)
এমপি: উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া
দল: স্বতন্ত্র
৩য় জাতীয় সংসদ (১৯৮৬)
এমপি: মো. মোজাম্মেল হক (কাপ্তান মিয়া)
দল: জাতীয় পার্টি
৪র্থ জাতীয় সংসদ (১৯৮৮)
এমপি: মো. মোজাম্মেল হক (কাপ্তান মিয়া)
দল: জাতীয় পার্টি
৫ম জাতীয় সংসদ (১৯৯১)
এমপি: সৈয়দ মোর্শেদ কামাল
দল: জাতীয় পার্টি
৬ষ্ঠ জাতীয় সংসদ (ফেব্রুয়ারি ১৯৯৬)
এমপি: এস এম শাফি মাহমুদ
দল: স্বতন্ত্র
৭ম জাতীয় সংসদ (জুন ১৯৯৬)
এমপি: এডভোকেট মো. ছায়েদুল হক
দল: আওয়ামী লীগ
৮ম জাতীয় সংসদ (২০০১)
এমপি: এডভোকেট মো. ছায়েদুল হক
দল: আওয়ামী লীগ
৯ম জাতীয় সংসদ (২০০৮)
এমপি: এডভোকেট মো. ছায়েদুল হক
দল: আওয়ামী লীগ
১০ম জাতীয় সংসদ (২০১৪)
এমপি: এডভোকেট মো. ছায়েদুল হক
দল: আওয়ামী লীগ
১১তম জাতীয় সংসদ (২০১৮)
এমপি: বদরুদ্দোজ্জা মো. ফরহাদ হোসেন সংগ্রাম
দল: আওয়ামী লীগ
১২তম জাতীয় সংসদ (২০২৪)
এমপি: এস এ কে একরামুজ্জামান (সুখন)
দল: স্বতন্ত্র
রাজনৈতিক বিশ্লেষণ
এই আসনে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের প্রভাব থাকলেও বিভিন্ন সময়ে জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীর জয় প্রমাণ করে—নাসিরনগরের ভোটাররা ব্যক্তি ইমেজ, তৃণমূল সংযোগ ও স্থানীয় ইস্যুকে গুরুত্ব দেন।
দ্বাদশ সংসদে স্বতন্ত্র প্রার্থীর বিজয় আসনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠে সক্রিয়। দলীয় মনোনয়ন, জোট রাজনীতি, স্থানীয় নেতৃত্বের ঐক্য ও উন্নয়ন ইস্যুই নির্ধারণ করবে—২৪৩ নং ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আগামী এমপি কে হচ্ছেন।
এখন সবকিছু নির্ভর করছে ভোটের মাঠ ও ভোটারদের চূড়ান্ত রায়ের ওপর।