বাঞ্ছারামপুরে জাতীয় সাংবাদিক সংস্থা (JSS) উপজেলা কমিটি ঘোষণা

মোঃ সোবেল মিয়া ,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস)-এর নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং গণমাধ্যম কর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এই কমিটি গঠন করা হয়।
গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম ও মহাসচিব মোঃ শোয়েব রহমান স্বাক্ষরিত এক পত্রে ১৬ সদস্য বিশিষ্ট বাঞ্ছারামপুর উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে ‘দৈনিক আমার দেশ’ প্রতিনিধি মোঃ নাসির আহমেদকে সভাপতি এবং ‘চ্যানেল এস’ প্রতিনিধি মোঃ সেলিম মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সল আহমেদ খান (দৈনিক কালের কণ্ঠ)। সহ-সভাপতি পদে রয়েছেন এডভোকেট কামরুজ্জামান (সুবিচার) ও শামীম শিবলী (নিউজ ২১)।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আতিকুর রহমান (দৈনিক দেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক সোহাইল আহমেদ (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক আলী আহমেদ (দৈনিক আলোকিত সকাল), দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম (দৈনিক মুক্ত খবর) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রোমান মিয়া (দৈনিক সময়ের বাংলা) দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে মারুফ ইসলাম (যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক), মেহেদী হাসান (তথ্য ও গবেষণা) এবং সালমা বেগম (মহিলা, শিশু, সাহিত্য ও পাঠাগার বিষয়ক) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আলমগীর হোসেন, সুমন চক্রবর্তী ও পলাশ মিয়া।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরা এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।
এদিকে নতুন কমিটি ঘোষণায় বাঞ্ছারামপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *