বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ ২ কুখ্যাত মাদক কারবারী ও সহযোগী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই কুখ্যাত মাদক কারবারী ও তাদের এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার দুপুর ২:৪৫ ঘটিকায় ৩নং ইছাপুরা ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজনকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন:
১. জয় মিয়া, পিতা- আমিন মিয়া, সাং- কাশিনগর।
২. মোঃ রুমেল মিয়া, পিতা- মোঃ রেনু মিয়া, সাং- কাশিনগর।
৩. মোঃ জুনায়েদ, পিতা- মোঃ ফারুক মিয়া, সাং- খিরাতলা।
(সকলের থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের মধ্যে রুমেল মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে ৬টি মাদক মামলা এবং জুনায়েদের বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে। এছাড়া জয়ের বিরুদ্ধেও আরও ১টি মাদক মামলা রয়েছে।

বিজয়নগর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *