নাসিরনগরে মাদ্রাসা ছাত্র মারুফ নিখোঁজ: সন্ধান চেয়ে পরিবারের আকুতি।

নিজস্ব প্রতিবেদক,

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মারুফ আহমেদ (শুক্কুর আলী) নামের ১৫ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার থেকে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। নিখোঁজ মারুফ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবিদ মিয়া ও নবী জান দম্পতির সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ মারুফ চিতনা নূরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। গত ১৬ এপ্রিল সে বাড়িতে আসে এবং তার চাচা (লক্ষ্মীপুরের ব্যবসায়ী) হাসানের কাছ থেকে মাদ্রাসার বেতন ও আনুষঙ্গিক খরচের টাকা নিয়ে পুনরায় মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়।

সন্ধ্যায় মারুফের বাবা মাদ্রাসার শিক্ষকের (হুজুর) সাথে যোগাযোগ করলে জানতে পারেন যে, মারুফ ওইদিন মাদ্রাসায় পৌঁছায়নি। এরপর থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়েও তার কোনো হদিস মেলেনি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা পায়জামা-পাঞ্জাবী এবং মাথায় টুপি।

মারুফ এর আগে পূর্বভাগ মনোয়ারা শিশু একাডেমীতেও পড়াশোনা করেছে। তার নানাবাড়ি উপজেলার পূর্বভাগ এলাকায়। দীর্ঘদিন ধরে ছেলের কোনো সন্ধান না পেয়ে বাবা-মা ও আত্মীয়স্বজনরা গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই কিশোরের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে তার পরিবার। সন্ধানদাতাকে উপযুক্ত সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে।

যোগাযোগের ঠিকানা:

০১৩১৬-১৭৪২৩৬

০১৩০৫-৯০৪১৯৮

০১৭১৮-৮৪৮২৩৯

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *