ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক নির্বাচিত।

নিজস্ব প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাবেক ছাত্রদল নেতা মোঃ জুনায়েদ হোসেন সোহাগ।

রোববার (৩ মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত প্যাডে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মোঃ জুনায়েদ হোসেন সোহাগকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

মোঃ জুনায়েদ হোসেন সোহাগ ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া শান্তিবাগে বাসিন্দা। তার পিতা মো. এনায়েত হোসেন।

ব্রাহ্মণবাড়িয়াসহ ঢাকায় ছাত্রদলের হয়ে তিনি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতা৷

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তার এ অর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *