ছাত্রলীগের মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ জনকে আসামি করে মামলায় গ্রেফতার এর সংখ্যা বেড়ে-২

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে। এ ঘটনায় গতকাল রিফায় এবং আরিয়ান নামের এক ছাত্রলীগে কর্মী (১৬) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাতে শহরের মেড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরিয়ান মেড্ডা এলাকার অহিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ঝটিকা মিছিলের পরপরই সদর মডেল থানা পুলিশ অভিযান শুরু করে। রাতেই সদর মডেল থানার এসআই জাহিদ বাদী হয়ে মামলাটি করেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ১নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাসিরকে।

এর আগে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইল এলাকা থেকে সমাজসেবা অফিস পর্যন্ত ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য লিমন আল স্বাধীন।

রাজবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত এ মিছিলকে কেন্দ্র করে জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠনের এমন কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে তীব্র আলোচনা-সমালোচনা ও চাঞ্চলের সৃষ্টি হয়।

এদিকে ঝটিকা মিছিলের প্রতিবাদে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেন। একপর্যায়ে তারা মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেফতারের দাবিতে সদর মডেল থানা ঘেরাও করেন।

সদর মডেল থানার ওসি শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় আরেক জনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *